কুলাউড়ার জয়চন্ডী ইউনিয়নে অসহায় হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করলেন : মিলন বৈদ্য
স্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৬:৩৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬ ১৩৭ বার পড়া হয়েছে
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নে অসহায় হতদরিদ্রের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।রবিবার (৪ জানুয়ারি) বিকেলে জয়চন্ডী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের অসহায় হতদরিদ্রদের মাঝে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে বরাদ্দকৃত ৫০ টি কম্বল বিতরণ করেন জয়চন্ডী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিলন বৈদ্য।
কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন জয়চন্ডী ইউনিয়ন পরিষদের সচিব আব্দুস শহিদ, ইউপি সদস্য, মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ মনু মিয়া, ইউপি সদস্যা সাবিত্রী রানী রাজভর, নেহার বেগম প্রমুখ।






















