ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সততা ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত : অনুদানের ৫০ হাজার টাকার চেক ফেরত দিলেন সাংবাদিক বকশী মিসবাহ

মৌলভীবাজার জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৫৮:২১ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬ ৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজার প্রতিনিধি:মৌলভীবাজারে সততা ও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন সিনিয়র সাংবাদিক বকশী মিসবাহ উর রহমান। অসুস্থতার সময় সহায়তার জন্য পাওয়া সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক সুস্থ হওয়ার পর তিনি ফেরত দিয়েছেন। সোমবার (৬ এপ্রিল) সরকারি ডাকযোগে তিনি চেকটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেন।

জানা গেছে, ২০২৫ সালে বকশী মিসবাহ উর রহমান দীর্ঘ দিন অসুস্থ ছিলেন। তার চিকিৎসার সহযোগিতার জন্য সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে গত ৩ এপ্রিল ৫০ হাজার টাকার একটি চেক প্রদান করা হয়। তবে বর্তমানে সুস্থ হয়ে ওঠায় তিনি সেই টাকা নিজে গ্রহণ না করে অন্য কোনো অসহায় বা অসুস্থ সাংবাদিকের কল্যাণে ব্যবহারের জন্য ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেন।

এ বিষয়ে বকশী মিসবাহ উর রহমান বলেন, “আমি যখন অসুস্থ ছিলাম তখন এই অনুদানটি বরাদ্দ হয়েছিল। কিন্তু বর্তমানে আমি আল্লাহর রহমতে সুস্থ আছি। আমার মনে হয়েছে, এই অর্থটি এখন আমার চেয়ে অন্য কোনো অসুস্থ সহকর্মীর বেশি প্রয়োজন। সেই মানবিক চিন্তা থেকেই আমি চেকটি ফেরত পাঠিয়েছি।”

তার এই মহৎ ও বিরল উদ্যোগকে মৌলভীবাজারের সাংবাদিক সমাজসহ সচেতন মহল সাধুবাদ জানিয়েছেন। স্থানীয় সাংবাদিকরা মনে করছেন, বর্তমান সময়ে যেখানে মানুষ সরকারি সুবিধার জন্য মুখিয়ে থাকে, সেখানে বকশী মিসবাহর এমন ত্যাগ ও সততা অন্যদের জন্য একটি অনুকরণীয় উদাহরণ হয়ে থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সততা ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত : অনুদানের ৫০ হাজার টাকার চেক ফেরত দিলেন সাংবাদিক বকশী মিসবাহ

আপডেট সময় : ০২:৫৮:২১ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬