ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কুলাউড়ায় জামায়াতের পেশাজীবী বিভাগের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:০১:২২ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা জামায়াতের পেশাজীবী বিভাগের উদ্যোগে ‘মাহে রমজানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। বুধবার (১১ মার্চ) বাদ আসর কুলাউড়া জেলা পরিষদ অডিটোরিয়ামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

​পেশাজীবী বিভাগের সভাপতি জাকির হোসেন সিদ্দিকী জামালের সভাপতিত্বে এবং সেক্রেটারি দেলোয়ার হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা জামায়াতের আমীর ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আব্দুল মুনতাজিম।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের বায়তুলমাল সম্পাদক শফিক মিয়া, ছাত্রশিবির কুলাউড়া উপজেলা সভাপতি আশরাফুল ইসলাম শাহরিয়ার, পৌর জামায়াতের সভাপতি রুহুল আমীন রইয়ব, সেক্রেটারী মনসুর আহমেদ তালুকদার, প্রবাসী কমিউনিটি নেতা আশরাফুল আলম রাজা, ভূকশিমইল ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মতিউর রহমান, পেশাজীবি বিভাগের সহ-সভাপতি কাজী জসিম উদ্দিন সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

​প্রধান অতিথির বক্তব্যে তিনি মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে উপস্থিত পেশাজীবীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক আলোচনা করেন।

এছাড়াও ইফতার মাহফিলে উপজেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং প্রায় তিন শতাধিক পেশাজীবী ব্যক্তি অংশগ্রহণ করেন। ইফতারের পূর্বে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কুলাউড়ায় জামায়াতের পেশাজীবী বিভাগের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:০১:২২ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬