কুলাউড়ার রবিরবাজারে লংলা রিডিং ক্লাবের নব নির্মিত ভবনের শুভ উদ্বোধন
- আপডেট সময় : ১০:৩১:১৫ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬ ১৫৩ বার পড়া হয়েছে
হাসান আল মাহমুদ রাজু :- কুলাউড়া উপজেলার রবিরবাজারে দি লংলা রিডিং ক্লাবের নব-নির্মিত ভবনের শুভ উদ্বোধন করে বক্তব্য রাখেন প্রবাসীদের পক্ষ থেকে যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ আবুল কাশেম বাবলু।
১০ জানুয়ারী শনিবার রাতে রিডিং ক্লাবের নতুন ভবনের সভা কক্ষে ক্লাবের সহ সম্পাদক সৈয়দ আব্দুল মুমিন রুয়েলের সঞ্চলনায় ও ক্লাবের সভাপতি আব্দুল রশিদ বাদসার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন লংলা আধুনিক ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো: আতাউর রহমান,আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ শশাং্খ গোসামী,রিডিং ক্লাবের সহ সভাপতি আকদস আলী মাস্টার,পৃথিম পাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ,লংলা আধুনিক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম, সমাজ সেবক আশিকুর রহমান ফটিক,সাবেক ইউ পি সদস্য মুয়ুব হুসেন,বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল গফফার কায়সুল।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক আতাউর রহমান মুমিত।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লংলা আধুনিক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক গোলাপ মিয়া,প্রভাষক সৈয়দ আতিকুজ্জামান,লংলা রিডিং ক্লাবের সম্পাদক লায়েক মিয়া,ব্যবসায়ী আব্দুল হান্নান,আবু মুহাম্মদ নাসির উদ্দিন,লেবু মিয়া,বেলাল আহমদ,সাংবাদিক হাসান আল মাহমুদ রাজু, জুয়েল আহমদ,রাজিব চৌধুরী, লংলা আধুনিক ডিগ্রি কলেজের শিক্ষার্থী আব্দুল কাইয়ুম,সজল দেব,কায়েস আহমদ,কাসেম আহমদ সহ প্রমুখ।






















