মৌলভীবাজার- ০২ আসনে আট প্রার্থীর মনোনয়নপত্র জমা
কুলাউড়া প্রতিনিধি
- আপডেট সময় : ০৭:৪০:২৬ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ ২৪১ বার পড়া হয়েছে
কুলাউড়া সংবাদদাতা:আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষে মৌলভীবাজার-০২ কুলাউড়া আসনে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দিন এর কাছে সোমবার ২৯ ডিসেম্বর বিকেলে আট প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মনোনয়ন পত্র জমা দিয়েছেন যারা- সাবেক এমপি নওয়াব আলী আব্বাছ খাঁন (স্বতন্ত্র), আলহাজ্ব শওকতুল ইসলাম শকু (বিএনপি), ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী (জামায়াতে ইসলামী), সাবেক উপজেলা চেয়ারম্যান মাও. ফজলুল হক খান সাহেদ (স্বতন্ত্র), আব্দুল মালিক (জাপা),মাও. আব্দুল কুদ্দুস (ইসলামী আন্দোলন বাংলাদেশ), সাদিয়া নোশিন তাসনিম চৌধুরী বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) , পৃথিমপাশা ইউপি চেয়ারম্যান এম জিমিউর রহমান চৌধুরী (স্বতন্ত্র)।



























