ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজার থেকে সংরক্ষিত নারী আসনে এমপি হলেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী

মৌলভীবাজার প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৪৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ ৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজার থেকে সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন পেয়েছেন ও সংসদ সদস্য নির্বাচিত হতে যাচ্ছেন, ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী। ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী প্রয়াত সাবেক মন্ত্রী ও মৌলভীবাজার-১ আসনের সাবেক সংসদ সদস্য এবাদুর রহমান চৌধুরীর কন্যা।

পারিবারিকভাবে রাজনৈতিক ঐতিহ্যের সঙ্গে যুক্ত থাকলেও তিনি নিজস্ব কর্মজীবনে কর্পোরেট খাতে গুরুত্বপূর্ণ অবস্থান গড়ে তোলেন। তিনি দীর্ঘদিন দেশের শীর্ষ টেলিযোগাযোগ প্রতিষ্ঠান বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার নেতৃত্বে প্রতিষ্ঠানটি ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণ ও সেবার মানোন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করে। রাজনীতিতে তার এই মনোনয়নকে বিএনপির একটি কৌশলগত সিদ্ধান্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতা এবং কর্পোরেট নেতৃত্বের সমন্বয়ে তিনি ভবিষ্যতে জাতীয় সংসদে কার্যকর ভূমিকা রাখতে পারবেন বলে আশা করছেন দলীয় নেতাকর্মীরা। এদিকে মৌলভীবাজারের রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। স্থানীয়দের মতে, নতুন প্রজন্মের শিক্ষিত ও পেশাগতভাবে দক্ষ নেতৃত্ব রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মৌলভীবাজার থেকে সংরক্ষিত নারী আসনে এমপি হলেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী

আপডেট সময় : ০৮:৪৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬