কুলাউড়ায় শহিদ মিনারে জয়চন্ডী ইউপি’র পুষ্পস্তবক অর্পণ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:২০:৪৫ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬ ৫৭ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক, কুলাউড়া:যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে মৌলভীবাজারের কুলাউড়া ডাকবাংলো মাঠ সংলগ্ন কেন্দ্রীয় শহিদ মিনারে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
শুক্রবার (২১শে ফেব্রুয়ারি) দিবাগত রাতে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জয়চন্ডী ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিলন বৈদ্য।
পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মহিউদ্দিন।

এসময় আরও উপস্থিত ছিলেন জয়চন্ডী ইউনিয়ন পরিষদের সদস্য বিমল চন্দ্র দত্তসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনসাধারণ।
শ্রদ্ধা নিবেদন শেষে ভাষা শহিদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে দাঁড়িয়ে কিছুক্ষণ নীরবতা পালন করা হয়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিলন বৈদ্য বলেন, “ভাষার অধিকার রক্ষায় যারা জীবন দিয়েছেন, তাদের ত্যাগ বাঙালি জাতি চিরকাল কৃতজ্ঞতার সাথে স্মরণ রাখবে।”






















