জামায়াত ক্ষমতায় গেলে জনগণের দাবি পূরণ করা হবে: সায়েদ আলী
- আপডেট সময় : ১১:৪০:৩৪ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬ ১৫৩ বার পড়া হয়েছে
মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী বলেছেন, ‘জামায়াত ক্ষমতায় গেলে জনগণের ন্যায্য দাবি যথাযথভাবে পূরণ করা হবে। রাষ্ট্রের পক্ষ থেকে যে দান-অনুদান ও সুযোগ-সুবিধা রয়েছে, তা সঠিকভাবে প্রকৃত হকদারদের কাছে পৌঁছে দেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে জামায়াতে ইসলামী জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে। দুর্নীতিবাজদের কোনো ছাড় দেওয়া হবে না। সোমবার (১২ জানুয়ারি) কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের শিকরিয়া এলাকায় আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।’
বৈঠকে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের নায়েবে আমির মো. জাকির হোসেন, পৃথিমপাশা ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মাস্টার শফিক উদ্দিন, ইউনিয়ন জামায়াতের সভাপতি সাব্বির মোহাম্মদ রুনু, সেক্রেটারি তাওহীদুর রহমান সিদ্দিকী, কর্মধা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আবু সুফিয়ান প্রমুখ।






















