ঢাকা ০৫:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কুলাউড়ায় ১৫ নারী পেলেন বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন

আমার বাংলাদেশ ডেস্ক
  • আপডেট সময় : ১১:২৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সমাজের সুবিধাবঞ্চিত ও অস্বচ্ছল নারীদের স্বাবলম্বী করে তুলতে মৌলভীবাজারের কুলাউড়ায় ১৫ জন নারীর হাতে সেলাই মেশিন তুলে দিয়েছে বসুন্ধরা শুভসংঘ। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে সংগঠনের উপজেলা শাখার আয়োজনে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এর আগে উপকারভোগী নারীদের তিন মাসব্যাপী দর্জি প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে তাদের হাতে বিনামূল্যে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। সেলাই মেশিন পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংগঠনের সভাপতি আবুল কাশেম উসমানী এবং উপদেষ্টা ও কালের কণ্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু।

বক্তব্যে তিনি বলেন, কুলাউড়ার ১৫ জন অস্বচ্ছল নারীকে স্বাবলম্বী করতে বসুন্ধরা গ্রুপ যে উদ্যোগ নিয়েছে তা অত্যন্ত প্রশংসনীয়। তিনি বলেন, একজন নারীকে স্বাবলম্বী করতে প্রশিক্ষণ ও সুযোগ দুটোই প্রয়োজন- যা এই কর্মসূচির মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ও বসুন্ধরা শুভসংঘের প্রতিষ্ঠাতা, কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন। শুভেচ্ছা বক্তব্য রাখেন শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান।

আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ জসিম উদ্দিন, কুলাউড়া থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক ড. রজত কান্তি ভট্টাচার্য, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা ও সাবেক ছাত্রনেতা নজরুল ইসলাম খান, সাংবাদিক ময়নুল হক পবন, নাজমুল বারী সোহেল ও মহিউদ্দিন রিপন। অনুষ্ঠানে সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কুলাউড়ায় ১৫ নারী পেলেন বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন

আপডেট সময় : ১১:২৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬