ট্রাস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স পিএলসি কুলাউড়ার ‘ইফতার পার্টি
আমার বাংলাদেশ ডেস্ক
- আপডেট সময় : ০৯:৪৮:১০ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬ ৬৯ বার পড়া হয়েছে
ট্রাস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স পিএলসি কুলাউড়া জোনাল–২১৫ অফিসের উদ্যোগে এক মনোরম ইফতার মাহফিল ও ব্যবসা উন্নয়ন সভা ২০২৬ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি পাকশী রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কুলাউড়া জোনাল অফিসের ইনচার্জ ও সহকারী ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আব্দুল মুমিন লিটু স্যার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব ওমর ফারুক স্যার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জনাব এম. আই. মুর্শেদ স্যার।
আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সাইফুর’স কুলাউড়া শাখার সিইও জনাব ইব্রাহিম হোসেন বুরহান স্যার।
এছাড়াও কোম্পানির সর্বস্তরের কর্মকর্তা ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরেন। তারা বলেন, রমজান হলো আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। এই মাস আমাদের ধৈর্য, সততা ও দায়িত্ববোধের শিক্ষা দেয়। পাশাপাশি ইসলামী দৃষ্টিকোণ থেকে সঞ্চয়ের গুরুত্ব উল্লেখ করে বক্তারা বলেন, ভবিষ্যতের নিরাপত্তা ও পরিবারের সুরক্ষার জন্য সঞ্চয় একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব।
পরিকল্পিত সঞ্চয় ও বীমা কার্যক্রম মানুষের জীবনে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করে এবং অনিশ্চিত ভবিষ্যতের ঝুঁকি মোকাবিলায় সহায়তা করে।
দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ, জাতি ও প্রতিষ্ঠানের সার্বিক উন্নতি কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
















