ঢাকা ০৫:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রবিরবাজার বাঁচান, ব্যবসা বাঁচান

আমার বাংলাদেশ ডেস্ক
  • আপডেট সময় : ০৩:২৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬ ৫০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
রবিরবাজারে চরম যানজট: পার্কিং স্ট্যান্ডে পরিণত সড়ক, ক্ষতিগ্রস্ত ব্যবসা-বাণিজ্য
রবিরবাজারে প্রতিদিনের যানজট এখন জনদুর্ভোগের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, বাজারের প্রধান সড়ক কার্যত পার্কিং স্ট্যান্ডে পরিণত হয়েছে। এলোমেলো গাড়ি পার্কিং ও সড়কে অবৈধ দখলের কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছেন। এতে শুধু পথচারী ও যাত্রীরাই নন, ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরাও।
স্থানীয় সূত্রে জানা যায়, বাজারের ভেতরে ও আশপাশে অনিয়ন্ত্রিতভাবে যানবাহন দাঁড় করানো হচ্ছে। সড়কের দুই পাশে অবৈধ দখল ও অনিয়মিত মালামাল ওঠানামার কারণে যান চলাচল প্রায় স্থবির হয়ে পড়ে। প্রতিদিন দীর্ঘ সময় যানজটে আটকে থেকে সময় ও অর্থের অপচয় হচ্ছে।
এ বিষয়ে কঠুর বাজার ব্যবসায়ী সমিতির দায়িত্বশীলদের প্রতি সচেতন মহলের আহ্বান—নিজেদের ব্যবসার স্বার্থের পাশাপাশি বাজারের সার্বিক শৃঙ্খলা ও জনদুর্ভোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। শৃঙ্খলা রক্ষায় কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে।
পাশাপাশি উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। বিশেষ করে বালুবাহী ট্রাক নির্দিষ্ট সময়ের বাইরে বাজারের ভেতরে প্রবেশ করায় বিশৃঙ্খলা বাড়ছে বলে অভিযোগ উঠেছে। ট্রাক চলাচলে সময়সীমা নির্ধারণ ও কঠোর নজরদারি চালু করা হলে যানজট অনেকাংশে কমানো সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
স্থানীয়দের দাবি—“রবিরবাজার বাঁচান, ব্যবসা বাঁচান।”
দ্রুত সমন্বিত উদ্যোগ না নিলে জনদুর্ভোগ ও ব্যবসায়িক ক্ষতি আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রবিরবাজার বাঁচান, ব্যবসা বাঁচান

আপডেট সময় : ০৩:২৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬