গজভাগ আহম্মদ আলী উচ্চ বিদ্যালয় ও কলেজে অমর একুশে পালিত
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:০৬:৫২ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬ ৯৪ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক, কুলাউড়া:
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার গজভাগ আহম্মদ আলী উচ্চ বিদ্যালয় ও কলেজে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার গজভাগ আহম্মদ আলী উচ্চ বিদ্যালয় ও কলেজে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।
আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে সূর্যোদয়ের সাথে সাথে কলেজ প্রাঙ্গণে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. তাজুল ইসলাম। ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণের সময় উপস্থিত ছিলেন কলেজের সিনিয়র শিক্ষক চিনু মিয়া, আইসিটি প্রভাষক মোফাজ্জল ইসলাম, প্রভাষক কামাল আহমেদ এবং সিনিয়র শিক্ষক সালমা ইসলামসহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
পুষ্পস্তবক অর্পণ শেষে মহান ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
পরবর্তীতে দুপুরে কলেজের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তারা ১৯৫২ সালের ভাষা আন্দোলনের ঐতিহাসিক গুরুত্ব এবং বাঙালি জাতির জীবনে একুশের চেতনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বক্তারা নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে মাতৃভাষার মর্যাদা রক্ষা এবং দেশপ্রেমের চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানটি ছাত্র-ছাত্রী ও স্থানীয় সুধীজনের উপস্থিতিতে অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়।
















