ঢাকা ০৫:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

‎কুলাউড়ার উন্নয়নে অভিজ্ঞতাকে কাজে লাগাতে চান নওয়াব আলী খান

আমার বাংলাদেশ ডেস্কঃ
  • আপডেট সময় : ১১:২১:৫০ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬ ৯৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মো: আলী শোভন: কুলাউড়া (মৌলভীবাজার): নিজের দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কুলাউড়ার সার্বিক উন্নয়ন করতে চান নওয়াব আলী খান। তিনি বলেন, দীর্ঘদিন ধরে কুলাউড়ার মানুষের সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনার সঙ্গে যুক্ত থেকে কাজ করে আসছি। তিনবার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করে এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জন করেছি।

‎সোমবার (০৯ ফেব্রুয়ারি) কুলাউড়ায় নিজ নির্বাচনী কার্যালয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণাকালে তিনি এসব কথা বলেন।

‎নির্বাচনী ইশতেহারে নওয়াব আলী খান বলেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা হবে। প্রতিবন্ধীসহ সকল শিক্ষার্থীর জন্য প্রয়োজনীয় অবকাঠামো, শিক্ষা উপকরণ সরবরাহ এবং যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে। পাশাপাশি কর্মমুখী ও কারিগরি শিক্ষার প্রসারে নতুন প্রতিষ্ঠান স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।
‎স্বাস্থ্যখাতের উন্নয়নে কুলাউড়া হাসপাতাল আধুনিকায়ন, শয্যা ও চিকিৎসক সংখ্যা বৃদ্ধি এবং রবিরবাজার, ব্রাহ্মণবাজার ও বরমচালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রকে আধুনিক ও জনবান্ধব হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানান তিনি।
‎বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে আধুনিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, বিদেশে কর্মসংস্থানের উপযোগী দক্ষ জনশক্তি তৈরি এবং ফ্রিল্যান্সিং ও আইসিটি প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর প্রতিশ্রুতি দেন নওয়াব আলী খান।

‎এছাড়া উপজেলার সকল সড়ক সংস্কার, বাজার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, গুরুত্বপূর্ণ ব্রিজ ও কালভার্ট নির্মাণ, রাজাপুর সেতুর কাজ দ্রুত শেষ করা এবং নিরাপদ পরিবহন ব্যবস্থা গড়ে তোলার কথা বলেন তিনি। রেল যোগাযোগ উন্নয়নে ব্রডগেজ লাইন স্থাপন, আসন সংখ্যা বৃদ্ধি এবং ভাটেরা, লংলা ও টিলাগাঁও স্টেশন পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে বলেও জানান।

‎পরিবেশ রক্ষায় সৌর বিদ্যুৎসহ বিকল্প জ্বালানির ব্যবহার, জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি মোকাবিলা এবং হাকালুকি হাওর এলাকায় বন্যা ও জলাবদ্ধতা প্রতিরোধে বিশেষ কর্মসূচি গ্রহণের ঘোষণা দেন তিনি। হাওর অঞ্চলের মানুষের বিকল্প জীবিকা ও কৃষি উন্নয়নেও গুরুত্ব দেওয়া হবে।

‎ক্রীড়া উন্নয়নে রাজনীতিমুক্ত সংগঠন গঠন, কুলাউড়া সদরে স্টেডিয়াম নির্মাণ ও মাঠ উন্নয়নের পরিকল্পনার কথা জানান নওয়াব আলী খান। পাশাপাশি প্রবাসীদের জন্য ওয়ান স্টপ হেল্প ডেস্ক, মৎস্যজীবীদের অধিকার রক্ষা, চা শ্রমিকদের ন্যায্য মজুরি ও বাসস্থান নিশ্চিতকরণ এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য বিশেষ শিক্ষা তহবিল গঠনের প্রতিশ্রুতি দেন তিনি।

‎খাসি, গারোসহ আদিবাসী জনগোষ্ঠীর ভূমি অধিকার ও জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।

‎শেষে নওয়াব আলী খান বলেন,আমি ক্ষমতা চাই না, আমি সেবা করার সুযোগ চাই। আসুন, সবাই মিলে কুলাউড়াকে একটি সুন্দর ও শান্তির জনপদ হিসেবে গড়ে তুলি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

‎কুলাউড়ার উন্নয়নে অভিজ্ঞতাকে কাজে লাগাতে চান নওয়াব আলী খান

আপডেট সময় : ১১:২১:৫০ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬