মৌলভীবাজার জেলা জামায়াতের সেক্রেটারি মো. ইয়ামির আলী গণমাধ্যমকে বলেন, শনিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন ডা. শফিকুর রহমান। ওইদিন জামায়াত আমিরের সিলেট বিভাগে চারটি কর্মসূচির মধ্যে হবিগঞ্জ, সুনামগঞ্জ শেষ করে সিলেট আলিয়া মাদরাসা মাঠে জনসভায় অংশগ্রহণ করবেন।
নিজ জন্মভূমি কুলাউড়ায় আসছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান
- আপডেট সময় : ০৯:১৩:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬ ১১৪ বার পড়া হয়েছে
ইয়ামির আলী আরো জানান, নিজ জন্মভূমিতে আমিরে জামায়াতের আগমনকে কেন্দ্র করে কুলাউড়াসহ জেলার দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সমাবেশ সফল করতে স্থানীয় জামায়াত ও অঙ্গ-সংগঠনের পক্ষ থেকে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এই নির্বাচনী জনসভায় বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটবে।
জামায়াত আমীরের আগমন উপলক্ষে ১১ দলীয় জোটের প্রচার মিছিলে অংশ নেন জামায়াতে ইসলামীর সিলেট মহানগরের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব, মৌলভীবাজার জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান, সেক্রেটারী মো. ইয়ামীর আলী, কুলাউড়া উপজেলা জামায়াতের আমীর আব্দুল মুনতাজিম, নায়েবে আমির মো. জাকির হোসেন, সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরী, জাতীয় নাগরিক পার্টি এনসিপির কুলাউড়া উপজেলার সিনিয়র যুগ্ম আহবায়ক শাহ আলম সরকার, বাংলাদেশ খেলাফত মজলিশ কুলাউড়া উপজেলা সভাপতি মাওলানা ইউনুস আহমদ, এনসিপি কুলাউড়ার সিনিয়র যুগ্ম সদস্য সচিব জাহিদুল ইসলাম রুমেলসহ জামায়াতসহ জোটের বিভিন্ন দলের নেতারা।
জামায়াত আমীরের আগমন উপলক্ষে গত বৃহস্পতিবার দুপুরে কুলাউড়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে জামায়াতে ইসলাম মৌলভীবাজার জেলা শাখা। মতবিনিময় সভায় বক্তব্য দেন জেলা জামায়াতের আমীর ও মৌলভীবাজার-২ আসনে (দাঁড়িপাল্লা) প্রার্থী ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন গণমাধ্যমকে বলেন, আমীরে জামায়াতের আগমন উপলক্ষে সমাবেশস্থল পরিদর্শন করে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি র্যাব, সেনাবাহিনী, বিজিবি, বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন কাজ করবে।
















