কুলাউড়ায় পরিত্যক্ত অবস্থায় ৬টি এয়ারগান ও ২০ রাউন্ড গুলি উদ্ধার
- আপডেট সময় : ০৬:১৬:১৯ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬ ১১২ বার পড়া হয়েছে
কুলাউড়া প্রতিনিধি :: মৌলভীবাজারের কুলাউড়ায় র্যাব-৯ সিপিসি-২ শ্রীমঙ্গল এর বিশেষ অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৬টি এয়ারগান ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকৃত অস্ত্রগুলোর সঙ্গে সংশ্লিষ্ট কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে র্যাব । মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া চা বাগান এলাকা থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মিডিয়া কে. এম. শহিদুল ইসলাম সোহাগ আমার বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর একটি দল মুরইছড়া চা বাগানে অভিযান পরিচালনা করে। অভিযানকালে বাগানের ভেতরে একটি প্লাস্টিকের বস্তায় মোড়ানো অবস্থায় ৬টি এয়ারগান ও ২০ রাউন্ড এয়ারগানের গুলি উদ্ধার করা হয়। তিনি আরও জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গুলির সঙ্গে জড়িত কাউকে তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।
এ ঘটনায় তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত এয়ারগান ও গুলি সাধারণ ডায়েরি (জিডি) মূলে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
















