কুলাউড়ায় মনু নদীতে গোসল করতে গিয়ে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু
কুলাউড়া প্রতিনিধি
- আপডেট সময় : ০৪:০৬:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬ ১৬৫ বার পড়া হয়েছে
হাসান আল মাহমুদ রাজু – কুলাউড়া উপজেলার কটারকোনা মাদ্রাসায় পরীক্ষা দিতে এসে মাধবপুর মাদ্রাসার ছাত্র কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের কানাই দেশি গ্রামের হুসেন মিয়ার ছেলে নাঈস হোসেন (১৬)।
বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে মনু নদীতে গোসল করতে যান এ সময় তার সঙ্গে আরও চার বন্ধু নদীতে নামে। হঠাৎ নদীর গভীর স্রোতে চারজনই পানিতে আটকা পড়লে তিনজন কোনভাবে নদী থেকে উঠে আসতে সক্ষম হলেও কিশোর নাঈম হোসেন (১৬) নদীতে তলিয়ে যায়। প্রায় এক ঘণ্টা পর স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
কুলাউড়া থানার এসআই মোহিত বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
















