কুলাউড়ায় ডাকাতি করে পালানোর সময় পুলিশের হাতে আটক ৪
- আপডেট সময় : ০৮:৪৪:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬ ১৬০ বার পড়া হয়েছে
কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের চুনঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে রাস্তায় গাড়ি থামিয়ে ডাকাতি করে পালানোর সময় দেশীয় অস্ত্রসহ চার ডাকাতকে আটক করেছে পুলিশ। আজ সোমবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কুলাউড়া থানার সার্কেল এসপি আজমল হোসেন এর নেতৃত্বে কুলাউড়া থানা পুলিশের একটি টিম বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক কৃত ডাকাত দলের সদস্যরা হলেন, (১) জুবায়ের আহমেদ জুবলা(৩০) পিতা, ইউনুস আলী সাকিন, মনসুর ইউপি, কাদিপুর। (২)দেলোয়ার হোসেন (২০) পিতা ,সমসের শাহ গ্রাম, দাউদপুর । (৩) নাজিম মিয়া (২৫) পিতা ছানর মিয়া গ্রাম কোটা গাউ ্ইউপি জয়চন্ডী। (৪) জাকির মিয়া (২৭) সত্তার মিয়া গ্রাম গাজিপুর ইউপি কুলাউড়া সদর ।
আটককৃতদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত ২ টি চুরি ,মোটরসাইকেল ১ টি,পাইপ গান ২টি উদ্ধার করা হয়েছে।
কুলাউড়া থানার ডিউটি অফিসার এএসআই বাবুল মিয়া আটকের সত্যতা নিশ্চত করে বলেন, তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ডাকাতি ও অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
















