ঢাকা ০৬:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত

কুলাউড়ার পুসাইনগরে গাইড ওয়াল নির্মাণে স্বস্তিতে এলাকাবাসী

মোঃ আব্দুল কালাম
  • আপডেট সময় : ০৮:০৪:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬ ১৯২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক: কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের পুসাইনগর পুলিন্ড দাসের বাড়ির সম্মুখ হইতে উত্তরমুখী রাস্তার পাশে মাটিভরাটসহ গাইড ওয়াল নির্মাণ করায় স্বস্তিতে এলাকাবাসী এবং যোগাযোগ ব্যবস্থার নতুন দিগন্তে স্থানীয় বাসিন্দাদের মাঝে আনন্দের জোয়ার বইছে। বিশেষ করে বর্ষাকালে রাস্তা ধসে পড়ার যে ঝুঁকি ছিল, তা এখন পুরোপুরি দূর হয়েছে।

শুক্রবার ৯ জানুয়ারী বিকেলে কাজ পরিদর্শণকালে এলাকার স্থানীয়রা জানান, বৃষ্টির সময় মাটির ক্ষয়ের কারণে রাস্তার একাংশ দেবে যেত। নবনির্মিত এই গাইড ওয়াল রাস্তার স্থায়িত্ব নিশ্চিত করেছে।গাইড ওয়াল হওয়ায় রাস্তাটি এখন আগের চেয়ে প্রশস্ত ও মজবুত হয়েছে। এতে অটোরিকশা, ভ্যান ও জরুরি সেবার যানবাহনগুলো কোনো ঝুঁকি ছাড়াই চলাচল করতে পারবে।স্থানীয় কৃষকরা এখন সহজেই তাদের উৎপাদিত ফসল বাজারে নিতে পারবেন, যা এলাকার অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে। রাস্তার পাশে যাদের বাড়ি বা আবাদি জমি রয়েছে, গাইড ওয়াল তাদের জমিকে ভাঙনের হাত থেকে রক্ষা করবে। জানা যায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস থেকে ২০২৫-২৬ অর্থবছরের কাবিটা প্রকল্পের আওতায় ৩ লক্ষ ৫০ হাজার টাকা ব্যায়ে গাইড ওয়ালটি নির্মাণ করা হচ্ছে। ওয়ালটির উচ্চতা ৩ ফুট ৩ ইঞ্চি সিসিসহ দৈর্ঘ্য ৩৫০ ফুট ,প্রস্থ ১০ ইঞ্চি ।

স্থানীয় এলাকার একজন প্রবীণ বাসিন্দা জানান, “আগে সামান্য বৃষ্টি হলেই ভয়ে থাকতাম রাস্তা ভেঙে কখন যাতায়াত বন্ধ হয়ে যায়। এখন গাইড ওয়াল হওয়ায় আমরা অনেকটা নিশ্চিন্ত।ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন এর প্রচেষ্টায় ওয়ার্ডের ব্যাপক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। রাস্তার গাইড ওয়াল নির্মাণে এলাকার জনসাধারন ব্যাপকভাবে উপকৃত হচ্ছেন।এলাকাবাসীর দাবি, এমন পরিকল্পিত কাজ যেন ভবিষ্যতে অন্যান্য ঝুঁকিপূর্ণ রাস্তায়ও অব্যাহত থাকে।

প্রকল্পের সভাপতি ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন বলেন, গাইড ওয়ালের কাজ মজবুত ও টেকসই হচ্ছে। আমার ওয়ার্ডবাসীর উন্নয়নে আমি নির্বাচনী ওয়াদা অনুয়ায়ী রাস্তাঘাটের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রেখেছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত

কুলাউড়ার পুসাইনগরে গাইড ওয়াল নির্মাণে স্বস্তিতে এলাকাবাসী

আপডেট সময় : ০৮:০৪:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬