কুলাউড়া সরকারি কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র্যালি
- আপডেট সময় : ০৬:৫৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬ ৯৬ বার পড়া হয়েছে
মৌলভীবাজারের কুলাউড়া সরকারি ডিগ্রি কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আগামী ১০ জানুয়ারি পুনর্মিলনীকে সামনে রেখে বুধবার (৭ জানুয়ারি) দুপুরে কলেজ ক্যাম্পাস থেকে শুরু হওয়া এই আনন্দ র্যালিটি কুলাউড়া শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডাকবাংলো মাঠে গিয়ে শেষ হয়।
জানা গেছে, ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত কুলাউড়া সরকারি ডিগ্রি কলেজ এ বছর ৫৬ বছরে পদার্পণ করেছে। ৫৬ বছর পূর্তি উপলক্ষে আগামী ১০ জানুয়ারি কলেজ ক্যাম্পাসে দিনব্যাপী বর্ণাঢ্য পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
র্যালিতে কলেজের বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থীদের পাশাপাশি বর্তমান শিক্ষার্থীরাও অংশ নেন। র্যালি শেষে কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মুহম্মদ আলাউদ্দিন খানের সভাপতিত্বে এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য সচিব সুফিয়ান আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- কলেজের প্রাক্তন শিক্ষার্থী শওকতুল ইসলাম শকু, খন্দকার আব্দুস সোবহান, সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, কৃপাময় চন্দ্র শীল, জয়নাল আবেদীন বাচ্চু, ফজলুল হক ফজলু, মো. জাকির হোসেন, সিপার উদ্দিন আহমদ, বদরুজ্জামান সজল প্রমুখ।
















