‘জুলাই বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে করণীয়’ শীর্ষক
মৌলভীবাজারের কুলাউড়ায় ছাত্রশিবিরের উদ্যোগে তরুণ সমাবেশ অনুষ্ঠিত
- আপডেট সময় : ১২:২৭:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬ ১৪০ বার পড়া হয়েছে
মৌলভীবাজারের কুলাউড়ায় ছাত্রশিবিরের উদ্যোগে ‘জুলাই বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে করণীয়’ শীর্ষক তরুণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রশিবিরের সভাপতি তিহান তালুকদারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রশিবিরের এইচআরডি সম্পাদক শরীফ মাহমুদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের চূড়ান্ত লক্ষ্য হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা। সেই লক্ষ্য বাস্তবায়নে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাবো।

কুলাউড়া পশ্চিম ছাত্রশিবিরের সভাপতি আশরাফুল ইসলাম শাহরিয়ারের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের এমপি পদপ্রার্থী ও জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী। বক্তব্যে তিনি বলেন, ছাত্রশিবির বাংলাদেশে আল্লাহর এক বিশেষ নেয়ামত। ছাত্রশিবির চাইলে এই দেশে সবকিছুই সম্ভব। আগামীর বাংলাদেশ হবে ছাত্রশিবিরের বাংলাদেশ।

বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার শহর ছাত্রশিবির সভাপতি তারেক আজিজ, জেলা সভাপতি ফরিদ উদ্দিন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মাসুদ রানা তুহিন, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, কুলাউড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল মুনতাজিম, মৌলভীবাজার পৌর জামায়াতের আমির হাফেজ তাজুল ইসলাম, কুলাউড়া উপজেলা জামায়াতের নায়েবে আমির মো. জাকির হোসেন, সহকারী সেক্রেটারি আলাউদ্দিন, জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মহসিন আহমদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
















