মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে ৮ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা
হাসান আল মাহমুদ রাজু
- আপডেট সময় :
০৯:০৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
২৬৬
বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ
(Google News) ফিডটি
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে ৮ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে প্রার্থীরা সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে এই মনোনয়নপত্র হস্তান্তর করেন।
মনোনয়নপত্র দাখিলকারী ৮ প্রার্থী হলেন: আলহাজ্ব শওকতুল ইসলাম শকু – বিএনপি মনোনীত প্রার্থী (উপজেলা বিএনপির সাবেক সভাপতি), নওয়াব আলী আব্বাছ খাঁন – স্বতন্ত্র প্রার্থী (সাবেক সংসদ সদস্য), মো. সায়েদ আলী – জামায়াতে ইসলামীর প্রার্থী, মো. ফজলুল হক খান সাহেদ – আল-ইসলাহ নেতা ও স্বতন্ত্র প্রার্থী, এম. জিমিউর রহমান চৌধুরী – স্বতন্ত্র প্রার্থী (পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান), সাদিয়া নোশিন তাসনিম চৌধুরী – বাসদ (মার্কসবাদী) প্রার্থী, আব্দুল কুদ্দুস – ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী, মো. আব্দুল মালিক – জাতীয় পার্টি (জিএম কাদের) মনোনীত প্রার্থী।
মনোনয়নপত্র জমাদানের বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার-২ আসনের সহকারী রিটার্নিং অফিসার ও কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহিউদ্দিন এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ মোশারফ হোসেন খান।
মনোনয়নপত্র দাখিলের আগে প্রার্থীদের সমর্থক ও নেতাকর্মীরা উপজেলা পরিষদের বাইরে জড়ো হতে থাকেন। তবে নির্বাচনী আচরণবিধি মেনে প্রার্থীরা সীমিত সংখ্যক নেতাকর্মী নিয়ে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রবেশ করেন এবং মনোনয়নপত্র দাখিল করেন।
জানা গেছে, এই আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করলেও শেষ পর্যন্ত খেলাফত মজলিসের মো: সাইফুর রহমান এবং বিএনপি নেতা মোহাম্মদ রওশন আলী তাদের মনোনয়নপত্র জমা দেননি।
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ