ঢাকা ০৬:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জনবল সংকটের কারণে নাগরিক সেবা কার্যক্রম ব্যাহত

কুলাউড়ায় যুব উন্নয়ন অফিসে তালা ঝুলছে নাগরিক সেবায় বিপর্যয়

মোঃ আব্দুল কালাম
  • আপডেট সময় : ০১:১২:৫২ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ ২৪৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা যুব উন্নয়ন অফিসে জনবল সংকটের কারণে নাগরিক সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে।এতে ভোগান্তি পোহাতে হচ্ছে সেবা নিতে আসা সাধারণ নাগরিকদের। সরেজমিন ২৮ ডিসেম্বর রবিবার দুপুরে উপজেলা যুব উন্নয়ন অফিসে গিয়ে দেখা যায় যে অফিসে তালা ঝুলানো আছে। সেবা নিতে আসা কয়েকজন যুবকের সাথে কথা বলে জানা যায়, তারা যুব উন্নয়ন অফিসে সেবা নিতে এসে হয়রানির শিকার হচ্ছেন। দুপুরে অফিসে তালা ঝুলছে দেখে হতাশ হয়েছেন।

এব্যাপারে জানতে চাইলে সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আক্কাস আলী মুঠোফোনে বলেন,অফিসিয়াল কাজে বাইরে আছেন। অফিসে জনবল সংকট রয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন বলেন,বিষয়টি জেলা যুব উন্নয়ন অফিস নিয়ন্ত্রণ করে।জেলা যুব উন্নয়নের অফিসের উপপরিচালক ফরহাত নুর বলেন, বিষয়টির খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি তাছাড়া, মৌলভীবাজার জেলার ৭ট উপজেলা যুব উন্নয়ন অফিসে জনবল সংকট রয়েছে।

জানা যায়, ৫ টি পদে ৭ জন জনবল থাকার কথা থাকলেও মাত্র ২ জন লোক দিয়ে চলছে নাগরিক সেবা কার্যক্রম।কুলাউড়া উপজেলা যুব উন্নয়ন অফিসে  উপজেলা  যুব উন্নয়ন র্কমর্কতা  ১ জন ,সহকারী  উপজেলা   যুব উন্নয়ন র্কমর্কতা ২ জন, ক্যাশিয়ার ১ জন  ,অফিস সহায়ক ১ জন সহ মোট ৫ টি পদ শুন্য রয়েছে। এব্যাপারে জানতে চাইলে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মোঃ সাইফুজ্জামান বলেন, সচিব মহোদয়ের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জনবল সংকটের কারণে নাগরিক সেবা কার্যক্রম ব্যাহত

কুলাউড়ায় যুব উন্নয়ন অফিসে তালা ঝুলছে নাগরিক সেবায় বিপর্যয়

আপডেট সময় : ০১:১২:৫২ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫