ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

“কুলাউড়ার সঙ্গে আমারও হৃদ্যতার সম্পর্ক রয়েছে, উন্নয়নে পাশে থাকবো” মন্ত্রী আরিফুল হক চৌধুরী

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:০৮:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ ২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মিজানুর রহমান(বিশেষ প্রতিনিধি)প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, “কুলাউড়ার সঙ্গে আমারও হৃদ্যতার সম্পর্ক রয়েছে। আগামীতে কুলাউড়ার যেকোনো উন্নয়নমূলক কাজে আমি পাশে থাকবো।” তিনি কুলাউড়া উপজেলার যুবকদের কারিগরি প্রশিক্ষণ ও বিদেশি ভাষা শিক্ষার প্রসারে সহায়তার আশ্বাস দেন।

মেজর (অব.) নুরুল মান্নান চৌধুরী-এর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দেশের বেসরকারি নিরাপত্তা খাতে নিয়োজিত কর্মীদের প্রশিক্ষণের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। শুক্রবার বিকেলে ঢাকাস্থ কুলাউড়া সমিতির আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাকাস্থ কুলাউড়া উপজেলা সমিতির উদ্যোগে “Academic Recognition & Talent Hunting Programme-2, মেধাবী সংবর্ধনা, ঈদ পুনর্মিলনী ও পহেলা বৈশাখ উদযাপন” উপলক্ষে রাজধানীর কাকরাইলস্থ আইডিইবি (IDEB) মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সমিতির সহ-সভাপতি আহমেদ সাইফুদ্দিন চৌধুরী মিন্টু-এর সভাপতিত্বে এবং ব্যারিস্টার আবু সাদেক আব্দুল্লাহ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আয়োজক কমিটির আহ্বায়ক মেজর (অব.) নুরুল মান্নান চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু, সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য জহরত আদিব চৌধুরী, বিশিষ্ট জিন বিজ্ঞানী ড. আবেদ চৌধুরী এবং সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দিন আহমদ।

বিরোধীদলীয় নেতার পক্ষে বক্তব্য রাখেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

সমিতির লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বক্তারা বলেন, কুলাউড়ার শিক্ষার্থীদের মেধা বিকাশ, সামাজিক সম্প্রীতি বৃদ্ধি এবং ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে অনলাইনে বক্তব্য দেন সমিতির সভাপতি আব্দুর রউফ। এছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্বে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয় এবং এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

“কুলাউড়ার সঙ্গে আমারও হৃদ্যতার সম্পর্ক রয়েছে, উন্নয়নে পাশে থাকবো” মন্ত্রী আরিফুল হক চৌধুরী

আপডেট সময় : ০৭:০৮:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬