ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৪১:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬ ১২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ রোডের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

তবে জানা গেছে, রংপুরে স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার ঘটনায় ২০২৪ সালের ২৭ আগস্ট দায়ের করা হত্যা মামলায় তার নাম রয়েছে। ওই মামলায় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিসহ মোট ১৭ জনকে আসামি করা হয়।

ড. শিরীন শারমিন চৌধুরী রংপুর-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে ২০১৩ সালের ৩০ এপ্রিল প্রথমবার জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন। এরপর টানা চারবার এ দায়িত্ব পালন করেন।

সর্বশেষ ২০২৪ সালের ৩০ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত হলেও একই বছরের ২ সেপ্টেম্বর তিনি পদত্যাগ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:৪১:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬