জয়চন্ডীতে ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল
নিজস্ব প্রতিবেদক কুলাউড়া
- আপডেট সময় : ১১:৪৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক, কুলাউড়া:পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জয়চন্ডী ইউনিয়ন শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন সভাপতি তাজউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক তারেক রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “রমজান কেবল উপবাসের নাম নয়, বরং এটি আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস। কুরআন নাজিলের এই মাসে আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে ইসলামের সুমহান আদর্শ ফুটিয়ে তুলতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আশরাফুল ইসলাম শাহরিয়ার। তিনি তরুণ প্রজন্মকে রমজানের শিক্ষায় উজ্জীবিত হয়ে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।
শাখা সভাপতি তাজউদ্দিনের সমাপনী বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং উপস্থিত সবার মাঝে ইফতার বিতরণ করা হয়।
















