ঢাকা ০৫:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কুলাউড়ায় দরিদ্রদের পাশে কর্মধা ওয়েলফেয়ার গ্রুপ

আমার বাংলাদেশ ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৩৪:১৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬ ৯১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
রমজান ফুড প্যাক নিয়ে কুলাউড়ায় দরিদ্রদের পাশে কর্মধা ওয়েলফেয়ার গ্রুপ
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান উপলক্ষে মৌলভীবাজারের কুলাউড়ায় ১৩০টি হতদরিদ্র পরিবারের মাঝে ফুড প্যাক বিতরণ করেছে কর্মধা ইউনিয়ন ওয়েলফেয়ার গ্রুপ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে কর্মধা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কর্মধা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ আহমদ। সংগঠনের সহসভাপতি শফিকুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও লংলা আধুনিক ডিগ্রি কলেজের ইংরেজি প্রভাষক মো. আক্তার হোসেন এবং প্রদীপ সিনহার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লংলা আধুনিক ডিগ্রি কলেজের ইংরেজি প্রভাষক
গোলাপ মিয়া, কর্মধা উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বাবু অজয় চন্দ্র দেব ও বরমচাল মানব কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি ফয়েজ আহমদ শিপু।
এ ছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক বাবুল আহমদ, কোষাধ্যক্ষ মাওলানা কাওসার আহমদ, আনোয়ার হোসেন, আব্দুল আহাদসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
বক্তারা বলেন, রমজান মাসে দরিদ্র ও নিম্নআয়ের মানুষের কষ্ট কিছুটা লাঘবের উদ্দেশ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দেন তাঁরা।
সভা শেষে অতিথিরা ১৩০টি পরিবারের হাতে রমজান ফুড প্যাক তুলে দেন। প্রতিটি প্যাকে তেল, পেঁয়াজ, আলু, লবণ, খেজুর, চানা ও ডালসহ মোট আটটি নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ছিল। স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানান এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কুলাউড়ায় দরিদ্রদের পাশে কর্মধা ওয়েলফেয়ার গ্রুপ

আপডেট সময় : ০৯:৩৪:১৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬