কুলাউড়ায় কৃষিজমি থেকে অ`বৈ`ধ মাটি কর্তন
আমার বাংলাদেশ ডেস্ক
- আপডেট সময় : ১০:০৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬ ৫৮ বার পড়া হয়েছে
কুলাউড়ায় কৃষিজমি থেকে অ`বৈ`ধ মাটি কর্তন: জরিমানা ৫০ হাজার, এক্সক্যাভেটরের ব্যাটারি জ’ব্দ
কুলাউড়া উপজেলা প্রতিনিধি:
আজ ২৩ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. তারিখে জেলা প্রশাসক, মৌলভীবাজারের নির্দেশনায় এবং উপজেলা নির্বাহী অফিসার, কুলাউড়ার তত্ত্বাবধানে কুলাউড়া উপজেলায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অনুমোদন ছাড়াই কৃষিজমি থেকে মাটি কর্তন এবং কৃষিজমি ভরাট করার অভিযোগ প্রমাণিত হওয়ায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,
২০১০ এর আওতায় একটি মামলায় ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে একটি এক্সক্যাভেটরের ব্যাটারি জব্দ করা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
















