ঢাকা ০৫:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কুলাউড়ায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে ‘শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস- ২০২৬’ পালিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকু। তিনি তার বক্তব্যে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং নতুন প্রজন্মের কাছে মাতৃভাষার গুরুত্ব তুলে ধরার আহ্বান জানান।
কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন এর  সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো: আনিসুল ইসলাম এবং কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্ল্যা
আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ও অন্যান্য ব্যক্তিবর্গ। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কুলাউড়ায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আপডেট সময় : ০২:৩৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬