আমরা একটি পরিবর্তন চাই : ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী
- আপডেট সময় : ০৭:১৯:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬ ১৪০ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টারঃমৌলভীবাজার- ২ (কুলাউড়া) ২৩৬- সংসদীয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী, কুলাউড়ার রাউৎগাঁও ইউনিয়নের নির্বাচনী কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদানকালে বলেন,অবহেলিত কুলাউড়ার সুষম উন্নয়ন ও মানুষের মৌলিক অধিকার আদায়ের সংগ্রামে আমি সবসময় সচেষ্ট থাকবো।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী আরও বলেন, “নির্বাচনী কার্যালয় কেবল প্রচারণার কেন্দ্র নয়, এটি হবে সাধারণ মানুষের অভাব-অভিযোগ শোনার একটি ঠিকানা। আমরা একটি পরিবর্তন চাই যা সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত করবে।”
জানা যায়, রাউৎগাঁও ইউনিয়ন জামায়াতের সভাপতি সৈয়দ ইকবাল ছালামের সভাপতিত্বে এবং সেক্রেটারি হাবিবুর রহমান চৌধুরী ময়নুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউৎগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অনু মিয়া, উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ফয়সল আহমদ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
















