কুলাউড়ার রবিরবাজারে মধ্যরাতে বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড
- আপডেট সময় : ০৭:০১:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬ ১৮৪ বার পড়া হয়েছে
হাসান আল মাহমুদ রাজু – কুলাউড়া উপজেলার রবিরবাজার টিলাগাও রোডে মধ্যরাতে বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আনুমানিক ২ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
২১ জানুয়ারী বুধবার রাত ১২ টার দিকে কুলাউড়া উপজেলার রবিরবাজার এলাকায় নিখিল মল্লিকের বসতঘরে অগ্নিকাণ্ডের এঘটনা ঘটে। এসময় বাসায় কোন লোকজন ছিলেন না।যার ফলে মানুষ রক্ষা পেয়েছেন।অগ্নিকাণ্ডে বাসায় অনেক আসবাবপত্র পুরে যায়।প্রায় ২ লক্ষ টাকার মালামাল পুরে যায়।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে কুলাউড়া ফায়ার সার্ভিসের একটি টিম আসে। ফায়ার সার্ভিসের টিম আসার পূর্বে এলাকার স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ করেন।যার ফলে এলাকার অনেক ক্ষতি থেকে রক্ষা পায় স্থানীয় বাজারবাসী।বাসার আশেপাশে অনেক ঘড় বাড়ি,এবং দোখান পাঠ ছিল।বিশেষ করে মটর ইঞ্জিনিয়ারিং এর দোখান ছিল।স্থানীয় বাজারে এলাকার লোকজন থাকায় এই অগ্নিকাণ্ড থেকে রক্ষা পায়।
এ বিষয়ে নিকিল মল্লিক জানান,দূর্ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম না,কি ভাবে এই অগ্নিকাণ্ড অয়েছে তা বলতে পারছি না।অগ্নিকাণ্ডে আমার বাসার সব আসবাবপত্র ফুরে যায় প্রায় আনার ২ লক্ষ টাজার মত মালামাল পুরে যায়।
এ বিষয়ে কুলাউড়া উপজেলার ফায়ারসার্ভিস এর ভারপ্রাপ্ত লিডার ফেরদৌস আহমদ বলেন আমরা আসার আগেই স্থানীয় লোকজনরা আগুন নিয়ন্ত্রণ করে ফেলেন যার জন্য অনেক ক্ষতি থেকে বেচে গেলেন।আমরা এ বিষয়ে আরও তদন্ত করবো তবে ধারণা করা হচ্ছে ঘরে কয়েল থেকে এই অগ্নিকান্ড হতে পারে।
















