মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে কে কোন প্রতীক পেলেন
- আপডেট সময় : ০৫:২৯:৩৭ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ ২৩৩ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে মনোনয়নপত্র দাখিলকারী বিএনপি, জামায়াতসহ মোট ৮ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার তৌহিদুজ্জামান পাভেল।
জানা যায়, বাসদ (মার্কসবাদী) প্রার্থী সাদিয়া নোশিন তাসনিম চৌধুরী পেয়েছেন কাঁচি প্রতীক।বিএনপি মনোনীত প্রার্থী মো. শওকতুল ইসলাম শকু পেয়েছেন ধানের শীষ প্রতীক। বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ও জেলা আমির ইঞ্জিনিয়ার মো. সায়েদ আলী পেয়েছেন দাঁড়িপাল্লা।

স্বতন্ত্র প্রার্থী নওয়াব আলী আব্বাছ খান পেয়েছেন ফুটবল প্রতীক। স্বতন্ত্র প্রার্থী ও আল-ইসলাহ নেতা মো. ফজলুল হক খান সাহেদ পেয়েছেন কাপ-পিরিচ। ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী আব্দুল কুদ্দুস পেয়েছেন হাতপাখা।

জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মো. আব্দুল মালিক পেয়েছেন লাঙ্গল প্রতীক। স্বতন্ত্র প্রার্থী এম. জিমিউর রহমান চৌধুরী পেয়েছেন ঘোড়া প্রতীক।
















