ঢাকা ০৬:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজার-২ আসনে বাসদ (মার্কসবাদী) মনোনীত প্রার্থী

সাদিয়া চৌধুরীর নির্বাচন পরিচালনায় ১৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৩৯:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬ ২১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশেষ প্রতিনিধি ঃআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মৌলভীবাজার-২ আসনে বাসদ (মার্কসবাদী) মনোনীত ও গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত প্রার্থী সাদিয়া নোশিন তাসনিম চৌধুরীর নির্বাচন পরিচালনার লক্ষ্যে গত ১৪ জানুয়ারি , বুধবার, বিকেল ৪ টা কুলাউড়া উপজেলার লস্করপুরে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়।

কর্মীসভায় সাদ আব্দুহু মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বনামধন্য, বিশ্ববরেণ্য বাঙালি জিনবিজ্ঞানী ও বিজ্ঞানলেখক আবেদ চৌধুরী। সভায় আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ আবু তাহের, মাহবুব করীম মিন্টু, আবুল হান্নান, আব্দুল গাফফার কাইসুল, সুমন মিত্র, আব্দুল বাসিত শাহীন, ফেরদৌস খানসহ গণতান্ত্রিক যুক্তফ্রন্টের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পরিবার ও গ্রামবাসীর পক্ষ থেকে নির্বাচন পরিচালনার সার্বিক কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দিয়ে বক্তব্য রাখেন মিসবাহ উদ্দিন চৌধুরী, হাবিবুর রহমান চৌধুরী, মোহাম্মদ উস্তার মিয়া এবং মোহাম্মদ মনজুরুল আজিজ চৌধুরী প্রমুখ। এছাড়া শুভানুধ্যায়ী হিসেবে বক্তব্য রাখেন টিউলিপ চৌধুরী।

সভা থেকে সিপিবির মৌলভীবাজার জেলা সভাপতি খন্দকার লুৎফর রহমানকে আহ্বায়ক, বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার জেলা সভাপতি মইনুল ইসলাম শামীম, সিপিবি কুলাউড়া উপজেলা শাখার সভাপতি ও পৃথিম পাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ এবং মৌলভীবাজার হাওর রক্ষা আন্দোলনের আহ্বায়ক এম. খসরু চৌধুরীকে যুগ্ম আহ্বায়ক করা হয়।

এছাড়া বাসদ (মার্কসবাদী) কুলাউড়া উপজেলা শাখার আহ্বায়ক প্রশান্ত দেব সানাকে সদস্য সচিব এবং পঙ্কজনাথ সূর্যকে যুগ্ম সদস্য সচিব করে ১৫১ সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মৌলভীবাজার-২ আসনে বাসদ (মার্কসবাদী) মনোনীত প্রার্থী

সাদিয়া চৌধুরীর নির্বাচন পরিচালনায় ১৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

আপডেট সময় : ১০:৩৯:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬