ঢাকা ০৬:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

২০২৬ সালের বর্তমান বাজার পরিস্থিতি অনুযায়ী, ১২ কেজি সিলিন্ডারের সরকারি নির্ধারিত দাম ১,৩০৬ টাকা

কুলাউড়ায় অতিরিক্ত মূল্যে সিলিন্ডার বিক্রি করায় ৩ ব্যবসায়ীকে জরিমানা

মোঃ আব্দুল কালাম
  • আপডেট সময় : ০৩:০১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬ ১৯৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ আব্দুল কালাম: মৌলভীবাজারের কুলাউড়ায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত মোবাইল কোর্টে এ জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুল ইসলাম।

এ ব্যাপারে জানতে চাইলে কুলাউড়া উপজেলার এসিল্যান্ড আমার বাংলাদেশকে জানান, কুলাউড়া শহরের দুটি এবং ব্রাহ্মণবাজার এলাকার একটি ব্যবসাপ্রতিষ্ঠানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ কারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়।এ সময় বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত করতে ব্যবসায়ীদের সরকার নির্ধারিত দামের তালিকা অনুসরণ ও প্রদর্শনের জন্য নির্দেশনা দেওয়া হয়। ২০২৬ সালের বর্তমান বাজার পরিস্থিতি অনুযায়ী, ১২ কেজি সিলিন্ডারের সরকারি নির্ধারিত দাম ১,৩০৬ টাকা ।

এলপিজি সিলিন্ডারের দাম নিয়ন্ত্রণে আপনার পক্ষ থেকে বাজারে নিয়মিত কী ধরনের তদারকি বা মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে ? উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় বাজারে নিয়মিত মনিটরিং চলছে। প্রতিটি দোকানে বিইআরসি নির্ধারিত মূল্য তালিকা টাঙানো নিশ্চিত করতে আপনারা কী পদক্ষেপ নিচ্ছেন ? প্রতিটি দোকানে বিইআরসি নির্ধারিত মূল্য তালিকা টাঙানো নিশ্চিতকরার জন্য মালিক কর্তৃপক্ষকে বলেছি। পাশাপাশি ভোক্তাকে বিক্রীর ভাউচার দেওয়ার জন্য বলেছি।ডিলার বা খুচরা বিক্রেতারা কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়াচ্ছে কি না, তা যাচাই করতে গুদামগুলোতে কোনো ঝটিকা অভিযান চালানো হচ্ছে কি ? আমাদের কুলাউড়াতে কেউ মজুদ করতেছেনা এরকম কোনো তথ্য আমার জানা নাই। নিয়মিত অভিযান চালানো হচ্ছে।

আমদানিকারক বা ডিলার পর্যায় থেকে বেশি দামে গ্যাস কেনার যে অজুহাত খুচরা বিক্রেতারা দিচ্ছেন, তা খতিয়ে দেখতে আপনারা কি উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সমন্বয় করছেন ? জেলা প্রশাসক মহোদয়ের সাথে সমন্বয় করছি। সাধারণ ভোক্তারা যদি বেশি দামে গ্যাস কিনতে বাধ্য হন, তবে তারা সরাসরি আপনার কাছে বা স্থানীয় প্রশাসনের কাছে কীভাবে দ্রুত অভিযোগ জানাতে পারেন ? জেলা ভোক্তা অফিসে অভিযোগ করেন।আপনার এলাকায় বর্তমান এলপিজির সঠিক দাম জানতে বিইআরসি-র (BERC) অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা সরাসরি কোনো অভিযোগ থাকলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন ১৬১২১-এ যোগাযোগ করতে পারেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

২০২৬ সালের বর্তমান বাজার পরিস্থিতি অনুযায়ী, ১২ কেজি সিলিন্ডারের সরকারি নির্ধারিত দাম ১,৩০৬ টাকা

কুলাউড়ায় অতিরিক্ত মূল্যে সিলিন্ডার বিক্রি করায় ৩ ব্যবসায়ীকে জরিমানা

আপডেট সময় : ০৩:০১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬