এলাকাবাসীর দীর্ঘদিনের আশা বাস্তবায়ন হয়েছে
কুলাউড়ার জয়চন্ডী ইউনিয়নের দূর্গাপুরে রাস্তায় মাটি ভরাট ও ইটসলিং কাজ সম্পন্ন
- আপডেট সময় : ১০:৫৬:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬ ১১৭ বার পড়া হয়েছে
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের দূর্গাপুর মন্তাজপুর কারীর বাড়ীর নিকট হইতে পূর্বমুখি রাস্তায় মাটি ভরাট ও ইটসলিং কাজ সম্পন্ন হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সুত্রে জানা যায়,২০২৫-২৬ অর্থবছরে কাবিটা প্রকল্পের আওতায় দূর্গাপুর মন্তাজপুর কারীর বাড়ীর নিকট হইতে পূর্বমুখি রাস্তায় ৫১০ ফুট ইটসলিং এর কাজ সম্পন্ন হয়।
সরেজমিন বুধবার ৭ জানুয়ারী সকালে রাস্তার কাজ পরিদর্শন কালে স্থানীয় এলাকাবাসীরা বলেন,জয়চন্ডী ইউনিয়নের দুর্গাপুরের মন্তাজপুর কারীর বাড়ীর নিকট হইতে পূর্বমুখি রাস্তা দিয়ে আগে হাটা যায় নি কাদা মাটির কারণে এলাকার জনসাধারণ,স্কুলগামী শিক্ষার্থীরা চলাচল করতে পারতো না।

ইউনিয়ন পরিষদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিলন বৈদ্যের নিরলস চেষ্টা আর শ্রমের ফলে আমাদের রাস্তাটি মাটিভরাট ও ইটসলিং করা হয়েছে। আমরা এলাকাবাসী অত্যন্ত খুশি আমাদের রাস্তাটি ইটসলিং করে দেওয়ার জন্য। এলাকাবাসীর দীর্ঘদিনের আশা বাস্তবায়ন হয়েছে। এ ব্যাপারে জয়চন্ডী ইউনিয়ন পরিষদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিলন বৈদ্য বলেন,বর্তমান সরকারের সময় রাস্তাঘাটের বিভিন্ন উন্নয়নমুলক কাজ আমার ইউনিয়নে সম্পন্ন হয়েছে। দূর্গাপুর মন্তাজপুর কারীর বাড়ীর নিকট হইতে পূর্বমুখি রাস্তায় প্রায় ৩ লক্ষ ৫০ হাজার টাকা ব্যয়ে ৫১০ ফুট ইটসলিং এর কাজ সম্পন্ন হয়েছে। আমার ৪ নং ওয়ার্ডের জনসাধারনের চলাচলের জন্য উক্ত রাস্তার কাজে বরাদ্ধ দেওয়ায় কুলাউড়ার ইউএনও সাহেবকে আমার ৪ নং ওয়ার্ড বাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই।
















