কুলাউড়ার মনু নদীর চরে আখ চাষে ভাগ্যবদলের চেষ্টায় কৃষকরা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:০২:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫ ২৮৯ বার পড়া হয়েছে
হাসান আল মাহমুদ রাজু -কুলাউড়া :– কুলাউড়া উপজেলার মনু নদীর বাদে উঠতেই চোখে পড়ে সবুজের সমারোহ। আছে হলুদের ছড়াছড়ি। এ যেন এক সবুজ আর হলুদ বিপ্লব। শত শত একর জমিতে বাধাকপি, ফুলকপি, টমেটো, বেগুন, আলু, মুলা, সরিষাসহ বিভিন্ন ধরনের ডাল সবজি। ব্যস্ত সময় কাটছে এখানকার কৃষকদের। কেউ সবজি বাগানে পরিচর্যা করছেন। আবার কেউ ফসল তুলছেন।
শনিবার ২৭ ডিসেম্বর বিকেলে কুলাউড়া উপজেলার পৃথিম পাশা ও হাজীপুর ইউনিয়নের দলিয়া,সালিকা,ছইদল,আন্দকুনা নদীর চরে সরজমিনে গেলে এমন চিত্র চোখে পড়ে।
জানা যায় স্থানীয় কৃষক আহমদ আলী (২৭),হারুন মিয়া (৪৩),ওয়ারিস আলী ৫০, সেলিম মিয়া (৩৫),ছয়ফুল মিয়া, ৩৪,ছমির মিয়া ৬৫,সফাত,মিয়া ৫৫, দলিয়া গ্রাম,সালিকা,ছইদল বাজার হাজিপুর আন্ডুকুনা নদীর চরে আখ থেকে হেক্টর দিয়ে গুর ও লালি তৈরী করছেন।আখ থেকে গুর ও লালি ও আখের রস বিক্রি করে তারা সাবলম্বি অচ্ছেন।পাশা পাশি সবজি চাষে সাবলম্বী স্থানীয় কৃষকরা।তারা আরও বলেন ইউনিয়নের মাঝ দিয়ে বয়ে গেছে খরস্রোতা মনু নদী। ভারতের ত্রিপুরা রাজ্যে থেকে আসা পাহাড়ি এই নদী হয়ে প্রতি বছর এখানে প্রচুর পলিমাটি নেমে আসে। যে কারণে চরের মাটি বেলে দোঁআশ।
















