ঢাকা ১১:১৯ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

পুলিশের তৎপরতা: মৌলভীবাজারে ব্যাংক কর্মকর্তার হারানো ফোন উদ্ধার ও হস্তান্তর

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১২:০৯:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার:মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে এনআরবিসি ব্যাংক মৌলভীবাজার শাখার কর্মকর্তা ও বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব চৌধুরী মোহাম্মদ মেরাজের হারানো মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে।
জানা যায়, গত ৪ ফেব্রুয়ারি অফিস শেষে শহরতলীর চৌমুহনী থেকে অটো রিক্সাযোগে কোর্ট রোডস্থ বাসায় যাওয়ার পথে চৌধুরী মোহাম্মদ মেরাজের মোবাইল ফোনটি হারিয়ে যায়। তাৎক্ষণিক খোঁজাখুঁজি করে ফোনটি না পেয়ে ৫ ফেব্রুয়ারি তিনি মৌলভীবাজার সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-২১০) করেন।
জিডির সূত্র ধরে দীর্ঘ এক মাস তদন্ত ও বিশেষ অভিযান চালিয়ে ফোনটি উদ্ধার করেন এএসআই (নিরস্ত্র) মাহাবুব মাতুব্বার। আজ (১০ মার্চ) চৌধুরী মোহাম্মদ মেরাজের কর্মস্থলে গিয়ে উদ্ধারকৃত ফোনটি তাঁর হাতে তুলে দেন এএসআই মাহাবুব।
হারানো প্রিয় ফোনটি ফিরে পেয়ে চৌধুরী মোহাম্মদ মেরাজ মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং এএসআই মাহাবুব মাতুব্বারসহ সংশ্লিষ্ট সকল পুলিশ কর্মকর্তার প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। পুলিশের এই দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন স্থানীয় সচেতন মহল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পুলিশের তৎপরতা: মৌলভীবাজারে ব্যাংক কর্মকর্তার হারানো ফোন উদ্ধার ও হস্তান্তর

আপডেট সময় : ১২:০৯:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬